Admissions open for the session beginning April 2027. Twenty-four seats. এপ্রিল ২০২৭-এ শুরু হওয়া শিক্ষাবর্ষের ভর্তি চলছে। চব্বিশটি আসন।

Your child's first classroom decides how big their world gets. আপনার সন্তানের প্রথম ক্লাসঘরই ঠিক করে দেয়, তার পৃথিবীটা কত বড় হবে।

Begin them well. শুরুটা ভালো করে হোক।

Arsoum — Foundation School, Garalgacha. The first four years of a school, taught as though they were the most important. Because they are. Arsoum — ফাউন্ডেশন স্কুল, গরলগাছা। একটি স্কুলের প্রথম চারটি বছর, ঠিক ততটাই গুরুত্ব দিয়ে পড়ানো হয় যতটা সেগুলি প্রাপ্য। কারণ এই বছরগুলিই আসল।

Rooted here. Ready anywhere. শিকড় এখানে। প্রস্তুতি সর্বত্র।

Come and stand in the portico. Then decide. একবার এসে বারান্দায় দাঁড়ান। তারপর সিদ্ধান্ত নিন।

What you are actually choosing আপনি আসলে কী বেছে নিচ্ছেন

Safety you can verify যে নিরাপত্তা আপনি যাচাই করতে পারেন

Not claimed. Published. Our ratio, our pickup rule and our daily schedule are written down, and you get a copy before you decide. দাবি নয়, লিখিত। আমাদের শিক্ষক-শিশু অনুপাত, ছুটির নিয়ম এবং দৈনিক রুটিন সবই লেখা আছে, এবং সিদ্ধান্ত নেওয়ার আগেই তার একটি কপি আপনি হাতে পাবেন।

A child who will not be left behind later যে শিশু পরে পিছিয়ে পড়বে না

Hindi and English built deliberately from age three, while Bengali stays the language of home. We promise comfort and confidence in both, and we claim only what we can staff. তিন বছর বয়স থেকেই পরিকল্পনা করে হিন্দি ও ইংরেজি, আর বাংলা থেকে যায় ঘরের ভাষা হয়ে। দুটিতেই স্বচ্ছন্দতা ও আত্মবিশ্বাসের কথা আমরা দিই, আর যতটা সত্যিই করতে পারব, ঠিক ততটাই বলি।

A school with a name on it যে স্কুলের গায়ে নাম লেখা আছে

Arsoum is built from the names of the two people who run it. We are here every day, and we are answerable for everything that happens in this building. Arsoum নামটি তৈরি হয়েছে সেই দুজন মানুষের নাম থেকে, যাঁরা স্কুলটি চালান। আমরা প্রতিদিন এখানে থাকি, এবং এই বাড়িতে যা কিছু ঘটে তার জন্য আমরা দায়বদ্ধ।

Book a visit ভিজিট বুক করুন

Leave your number. We reply the same day on WhatsApp, with the complete fee card and our safety protocol attached. Nothing is held back to make you come in. আপনার নম্বরটি রেখে যান। আমরা সেদিনই হোয়াটসঅ্যাপে উত্তর দিই, সঙ্গে থাকে সম্পূর্ণ ফি কার্ড ও নিরাপত্তা নিয়মাবলি। আপনাকে স্কুলে আনার জন্য আমরা কিছু গোপন রাখি না।

Or WhatsApp us on 7003268789 অথবা 7003268789-এ হোয়াটসঅ্যাপ করুন

Please add your child's name. সন্তানের নামটি লিখুন।

Please check the number. It should be 10 digits. নম্বরটি দেখে নিন। ১০ সংখ্যার হওয়া দরকার।

Thank you. We have your number and we will message you today on WhatsApp. ধন্যবাদ। আপনার নম্বর আমরা পেয়েছি, আজই হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাব।

Visits run every day between 10 a.m. and 4 p.m., and we hold an open Saturday twice a month. প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত স্কুল দেখা যায়, এবং মাসে দুবার শনিবার খোলা দিন থাকে।

Why we call ourselves a foundation school কেন আমরা নিজেদের ফাউন্ডেশন স্কুল বলি

A play school is where you leave a child.A Foundation school is where a child begins — their own unique way of seeing. প্লে-স্কুল সেই জায়গা যেখানে আপনি সন্তানকে রেখে যান।ফাউন্ডেশন স্কুল সেই জায়গা যেখানে একটি শিশুর শুরু হয় — তার নিজের মতো করে দেখার শুরু।

That single difference decides everything else: how many children sit in a room, how a morning is planned, what a teacher is expected to know, and what a child can actually do by the time they walk back out of that gate. এই একটি পার্থক্যই বাকি সব কিছু ঠিক করে দেয়: একটি ঘরে কতজন শিশু বসবে, সকালটা কীভাবে সাজানো হবে, একজন শিক্ষকের কী জানা দরকার, আর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় শিশুটি আসলে কী কী পারবে।

Between three and six, a child learns how to sit with a task, how to ask for help, how to wait for a turn, and how to try a second time after the first time went wrong. These are not soft skills. They are the floor that every later year is built on, and a child who misses them spends Class I catching up on them instead of learning to read. তিন থেকে ছয় বছরের মধ্যে একটি শিশু শেখে কীভাবে একটা কাজ নিয়ে বসতে হয়, কীভাবে সাহায্য চাইতে হয়, কীভাবে নিজের পালার জন্য অপেক্ষা করতে হয়, আর একবার ভুল হওয়ার পর কীভাবে দ্বিতীয়বার চেষ্টা করতে হয়। এগুলি ছোট ব্যাপার নয়। এগুলিই সেই ভিত, যার উপর পরের প্রতিটি বছর দাঁড়ায়। যে শিশু এগুলি শেখেনি, সে ক্লাস ওয়ানে পড়তে শেখার বদলে এইগুলোই শিখতে ব্যস্ত থাকে।

So we do not run a waiting room for Class I. We run the first stage of a school, and we run it properly. তাই আমরা ক্লাস ওয়ানের অপেক্ষার ঘর চালাই না। আমরা একটি স্কুলের প্রথম ধাপ চালাই, এবং ঠিকভাবে চালাই।

The name নামটি

The Arsoum emblem: a brass roundel with an arch, a keystone, and a helix running through both legs.
The arch, the keystone, and the helix running through both legs. খিলান, কি-স্টোন, আর দুই পায়ের ভিতর দিয়ে চলে যাওয়া হেলিক্স।

Arsoum is coined from two Sanskrit words. Ārṣa, of the old teachers. Saumya, gentle. Arsoum নামটি তৈরি হয়েছে দুটি সংস্কৃত শব্দ থেকে। আর্ষ, অর্থাৎ প্রাচীন শিক্ষকদের; আর সৌম্য, অর্থাৎ শান্ত ও কোমল।

In the Upanishads, saumya is not only a description. It is the word a teacher uses when turning to address a student. Uddālaka calls his son somya right through the teaching: gentle one, my dear. উপনিষদে সৌম্য কেবল একটি বিশেষণ নয়। এটি সেই সম্বোধন, যা দিয়ে একজন শিক্ষক ছাত্রের দিকে ফেরেন। ছান্দোগ্য উপনিষদে উদ্দালক তাঁর ছেলেকে বারবার সৌম্য বলে ডাকেন — বৎস, প্রিয়।

So the name is not about a teacher's authority. It is about how a teacher speaks to a small child. তাই নামটি শিক্ষকের কর্তৃত্ব নিয়ে নয়। নামটি এই নিয়ে যে, একজন শিক্ষক একটি ছোট শিশুর সঙ্গে কীভাবে কথা বলেন।

It is also built from the names of the two people who run this school. We did not want to borrow a name from somewhere. We wanted to put ours on it. আর এই নামটি গড়ে উঠেছে সেই দুজনের নাম থেকে, যাঁরা স্কুলটি চালান। আমরা বাইরে থেকে কোনও নাম ধার করতে চাইনি। আমরা নিজেদের নামটাই এর গায়ে লিখতে চেয়েছি।

The worry in a Bengali household is rarely that a child will not know English. Every board teaches English. বাঙালি বাড়ির দুশ্চিন্তা সাধারণত এই নয় যে ছেলেমেয়ে ইংরেজি জানবে না। ইংরেজি সব বোর্ডেই পড়ানো হয়।

The worry is the day that child is twenty-two, sitting in an office in Pune or Bengaluru or Gurugram, and cannot hold a room in Hindi. দুশ্চিন্তাটা সেই দিনটা নিয়ে, যেদিন সেই ছেলে বা মেয়ের বয়স বাইশ, সে পুনে বা বেঙ্গালুরু বা গুরুগ্রামের কোনও অফিসে বসে আছে, আর হিন্দিতে ঘরভর্তি লোকের সামনে নিজের কথাটা বলতে পারছে না।

We say that out loud, because nobody else here does. আমরা কথাটা স্পষ্ট করেই বলি, কারণ এখানে আর কেউ বলে না।

Bengali is the root. It is the language of home, of festivals, of grandparents, and it is never apologised for. Hindi and English are the wings, built deliberately, from age three, by teachers who actually speak them. বাংলা হল শিকড়। ঘরের ভাষা, উৎসবের ভাষা, ঠাকুরদা-ঠাকুমার ভাষা — এবং এই ভাষার জন্য কোনওদিন লজ্জা পেতে হবে না। হিন্দি আর ইংরেজি হল ডানা, তিন বছর বয়স থেকে পরিকল্পনা করে গড়ে তোলা, এমন শিক্ষকদের হাতে যাঁরা সত্যিই ভাষা দুটি বলতে পারেন।

We promise comfort and confidence in both. We claim only what we can staff. দুটিতেই স্বচ্ছন্দতা ও আত্মবিশ্বাসের কথা আমরা দিই। যতটা আমরা সত্যিই করতে পারব, ঠিক ততটাই বলি।

Local centres survive on vagueness. Large schools survive on formality. We would rather be plain. ছোট সেন্টারগুলি টিকে থাকে অস্পষ্টতার উপর। বড় স্কুলগুলি টিকে থাকে আনুষ্ঠানিকতার উপর। আমরা বরং সোজা কথা বলি।

Published, handed over, without being asked: না চাইতেই লিখিতভাবে হাতে তুলে দেওয়া হয়:

  • The adult-to-child ratio, as numbers শিক্ষক-শিশু অনুপাত, সংখ্যায়
  • Every teacher's name and years of experience প্রত্যেক শিক্ষকের নাম ও কত বছরের অভিজ্ঞতা
  • The complete annual cost on one page, with nothing discovered later এক পাতায় সম্পূর্ণ বাৎসরিক খরচ, পরে আর কিছু বেরিয়ে আসে না
  • The daily schedule, hour by hour দিনের রুটিন, ঘণ্টা ধরে
  • The pickup and visitor protocol ছুটি ও অতিথি সংক্রান্ত নিয়ম
  • The refund and withdrawal policy টাকা ফেরত ও নাম কাটানোর নীতি

Ten children, one teacher, one assistant. দশজন শিশু, একজন শিক্ষক, একজন সহকারী।

That sentence does more work than any adjective we could write. এই একটি বাক্য যত কাজ করে, কোনও বিশেষণ তত করে না।

10 childrenশিশু 1 teacherশিক্ষক 1 assistantসহকারী 0 exceptionsব্যতিক্রম

Five things we hold to আমরা যে পাঁচটি বিষয়ে অটল

Gentleness is a method, not a mood কোমলতা একটা পদ্ধতি, মেজাজ নয়

No child is shouted at here. Correction is quiet, private, and it is followed by a second chance. A child who is frightened of being wrong stops trying things, and a child who stops trying stops learning. এখানে কোনও শিশুর উপর চিৎকার করা হয় না। ভুল ধরিয়ে দেওয়া হয় শান্তভাবে, আড়ালে, এবং তার পরেই দ্বিতীয় সুযোগটা দেওয়া হয়। যে শিশু ভুল করতে ভয় পায়, সে নতুন কিছু চেষ্টা করা বন্ধ করে দেয়; আর যে চেষ্টা করা বন্ধ করে, সে শেখাও বন্ধ করে দেয়।

Ten children, so every child is seen দশজন শিশু, যাতে প্রত্যেকের দিকে নজর পড়ে

One teacher and one assistant for ten children. Small enough that nobody hides at the back, and nobody waits an hour for a turn. দশজন শিশুর জন্য একজন শিক্ষক ও একজন সহকারী। এত ছোট ক্লাস যে পিছনের সারিতে কেউ লুকিয়ে থাকতে পারে না, আর নিজের পালার জন্য কাউকে এক ঘণ্টা বসে থাকতে হয় না।

Children learn by doing, not by copying শিশুরা করে শেখে, টুকে নয়

Our curriculum is experiential and NEP-based. Sand, water, blocks, clay, stories, songs, counting things a child can actually hold. Worksheets have a place, and it is a small one. আমাদের পাঠক্রম অভিজ্ঞতাভিত্তিক এবং NEP অনুসারী। বালি, জল, ব্লক, মাটি, গল্প, গান, আর হাতে ধরা যায় এমন জিনিস গুনে গুনে শেখা। ওয়ার্কশিটের জায়গা আছে, তবে সেটা ছোট জায়গা।

Rooted, before they are ready প্রস্তুতির আগে শিকড়

Bengali at home is celebrated, not corrected. Festivals are taught as our own. A child who knows where they come from carries it well everywhere else. ঘরের বাংলাকে এখানে শুধরে দেওয়া হয় না, বরং তার জন্য গর্ব করা হয়। উৎসবগুলি নিজেদের উৎসব হিসেবেই শেখানো হয়। যে শিশু জানে সে কোথা থেকে এসেছে, সে বাকি সব জায়গায় সহজভাবে দাঁড়াতে পারে।

The parent is told the truth অভিভাবককে সত্যিটাই বলা হয়

If your child had a difficult morning, you will hear about the difficult morning. We keep a record of each child's progress and we go through it with you, plainly, including the parts that are not going well yet. আপনার সন্তানের সকালটা যদি কঠিন গেছে, সেটাও আপনি জানতে পারবেন। প্রত্যেক শিশুর অগ্রগতির রেকর্ড আমরা রাখি এবং আপনার সঙ্গে বসে সেটা খুলে বলি — যে জায়গাগুলি এখনও ঠিকমতো হচ্ছে না, সেগুলি সমেত।

Stand-in photographs. Replaced with the children's own as the first session begins. আপাতত রাখা ছবি। প্রথম শিক্ষাবর্ষ শুরু হলেই শিশুদের নিজেদের ছবি এখানে আসবে।

A morning here, hour by hour এখানকার একটি সকাল, ঘণ্টা ধরে

Published in full, and handed to you on paper before you decide. সম্পূর্ণ রুটিন লেখা আছে, এবং সিদ্ধান্ত নেওয়ার আগেই কাগজে ছাপা অবস্থায় আপনার হাতে যায়।

8:45 – 9:00 · 15 min ৮:৪৫ – ৯:০০ · ১৫ মিনিট

Arrival. আসা।

Each child is received at the portico by name. Bags away, shoes away, a minute to settle. প্রত্যেক শিশুকে বারান্দায় নাম ধরে ডেকে নেওয়া হয়। ব্যাগ রাখা, জুতো রাখা, একটু থিতু হওয়ার সময়।

9:00 – 9:30 · 30 min ৯:০০ – ৯:৩০ · ৩০ মিনিট

Circle. সার্কেল।

The whole class together. The day's word, the weather, who is here and who is not. Songs in three languages. গোটা ক্লাস একসঙ্গে। দিনের শব্দ, আবহাওয়া, কে এসেছে আর কে আসেনি। তিনটি ভাষায় গান।

9:30 – 10:15 · 45 min ৯:৩০ – ১০:১৫ · ৪৫ মিনিট

Language. ভাষা।

Hindi and English, taught through talk and story rather than through copying. Bengali is spoken freely throughout. হিন্দি ও ইংরেজি, টুকে নয় — কথা আর গল্পের মধ্য দিয়ে। বাংলা সারাক্ষণই অবাধে চলে।

10:15 – 10:45 · 30 min ১০:১৫ – ১০:৪৫ · ৩০ মিনিট

Snack. টিফিন।

Children serve themselves, wipe their own place, and sit together. This is a lesson, not a break. শিশুরা নিজেরা খাবার নেয়, নিজের জায়গা নিজে মোছে, একসঙ্গে বসে খায়। এটা ছুটি নয়, এটাও একটা শিক্ষা।

10:45 – 11:30 · 45 min ১০:৪৫ – ১১:৩০ · ৪৫ মিনিট Curriculum · NEP পাঠক্রম · NEP

Doing. হাতে-কলমে।

The experiential block. Sand, water, clay, blocks, counting, sorting, building. Different each day. অভিজ্ঞতার সময়। বালি, জল, মাটি, ব্লক, গোনা, সাজানো, বানানো। প্রতিদিন আলাদা।

11:30 – 12:00 · 30 min ১১:৩০ – ১২:০০ · ৩০ মিনিট

Outdoor. বাইরে।

The gangway. Sand pit, splash area, climbing frame. Supervised by both adults, always. খেলার জায়গা। বালির চৌবাচ্চা, জলের জায়গা, চড়ার কাঠামো। সবসময় দুজন বড় মানুষের নজরে।

12:00 – 12:30 · 30 min ১২:০০ – ১২:৩০ · ৩০ মিনিট

Story and close. গল্প ও শেষ।

One long story. The day is talked back through, so a child can tell you about it at home. একটা লম্বা গল্প। গোটা দিনটা আবার বলে নেওয়া হয়, যাতে শিশু বাড়ি গিয়ে আপনাকে বলতে পারে।

12:30 – 12:45 · 15 min ১২:৩০ – ১২:৪৫ · ১৫ মিনিট

Pickup. ছুটি।

Released only to a named adult, checked against the register, every single day. শুধু নাম লেখানো বড় মানুষের হাতেই ছাড়া হয়, রেজিস্টার মিলিয়ে, প্রতিদিন।

School hours 8:45 a.m. to 12:30 p.m. স্কুলের সময় সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩০ Ten children, one teacher, one assistant, all morning. দশজন শিশু, একজন শিক্ষক, একজন সহকারী — সারা সকাল।

What a child leaves us with আমাদের এখান থেকে একটি শিশু কী নিয়ে যায়

Language. ভাষা।

Comfort and confidence in Hindi and English, with Bengali intact and unapologised for. হিন্দি ও ইংরেজিতে স্বচ্ছন্দতা ও আত্মবিশ্বাস, আর বাংলা অটুট, কোনও সংকোচ ছাড়াই।

School readiness. স্কুলের জন্য প্রস্তুতি।

Ready for Class I at any board: able to sit with a task, follow a two-step instruction, hold a pencil properly, and manage themselves in a room of strangers. যেকোনও বোর্ডের ক্লাস ওয়ানের জন্য তৈরি: একটা কাজ নিয়ে বসতে পারা, দু-ধাপের নির্দেশ বুঝে চলা, ঠিকভাবে পেনসিল ধরা, আর অচেনা লোকভর্তি ঘরে নিজেকে সামলাতে পারা।

A written settling-in plan. লিখিত অভ্যস্ত হওয়ার পরিকল্পনা।

Prepared with you in the first week, so nobody is guessing about how your child is coping. প্রথম সপ্তাহেই আপনার সঙ্গে বসে তৈরি, যাতে সন্তান কেমন মানিয়ে নিচ্ছে তা নিয়ে কাউকে আন্দাজ করতে না হয়।

A published safety protocol. লিখিত নিরাপত্তা নিয়মাবলি।

Pickup, visitors, ratio and emergencies, handed to you on paper before admission. ছুটি, অতিথি, অনুপাত ও জরুরি পরিস্থিতি — ভর্তির আগেই কাগজে ছাপা অবস্থায় আপনার হাতে।

A child portfolio. শিশুর পোর্টফোলিও।

Their work, their progress and their photographs through the year, yours to keep. সারা বছরের কাজ, অগ্রগতি ও ছবি — আপনার কাছেই থেকে যাবে।

Monthly progress, told plainly. প্রতি মাসে অগ্রগতি, সোজা কথায়।

A record kept for each child, and a conversation with you about it, including what is not going well yet. প্রত্যেক শিশুর জন্য রাখা রেকর্ড, আর সেটা নিয়ে আপনার সঙ্গে কথা — যা এখনও ঠিকমতো হচ্ছে না তা সমেত।

Every month, a call. প্রতি মাসে ফোন।

We call you every month and ask how it is going. প্রতি মাসে আমরা ফোন করে জিজ্ঞেস করি, কেমন চলছে।

Every one of these is written down, and handed to you before you decide. এর প্রতিটি লেখা আছে, এবং সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার হাতে তুলে দেওয়া হয়।

Safety you can check, not safety we claim যে নিরাপত্তা আপনি যাচাই করতে পারেন, দাবি করা নিরাপত্তা নয়

All four of these are handed to you on paper before admission. এই চারটিই ভর্তির আগে কাগজে ছাপা অবস্থায় আপনার হাতে তুলে দেওয়া হয়।

Pickup ছুটির নিয়ম

Only two named adults may collect your child. Both are photographed and recorded at admission. We will not make an exception, including for you. If someone else must come, message us before pickup and we will confirm it with you by call. শুধুমাত্র নাম লেখানো দুজন বড় মানুষ আপনার সন্তানকে নিয়ে যেতে পারবেন। ভর্তির সময়েই দুজনের ছবি ও তথ্য রাখা হয়। কারও জন্যই ব্যতিক্রম করা হয় না, আপনার জন্যও নয়। অন্য কাউকে পাঠাতে হলে ছুটির আগে আমাদের বার্তা পাঠান, আমরা ফোন করে আপনার সঙ্গে মিলিয়ে নেব।

Visitors অতিথি

No visitor enters the teaching area during school hours. Every visitor signs in at Reception and is accompanied. Deliveries stop at the gate. স্কুল চলাকালীন কোনও অতিথি ক্লাসের এলাকায় ঢোকেন না। প্রত্যেক অতিথিকে রিসেপশনে নাম লেখাতে হয় এবং সঙ্গে একজন থাকেন। জিনিসপত্রের ডেলিভারি গেটেই থেমে যায়।

Ratio and supervision অনুপাত ও নজরদারি

One teacher and one assistant for ten children, at all times, including outdoors and at snack. Never one adult alone with a class. দশজন শিশুর জন্য একজন শিক্ষক ও একজন সহকারী, সবসময় — বাইরে খেলার সময় ও টিফিনের সময়েও। একজন বড় মানুষ কখনও একা ক্লাস সামলান না।

The building বাড়িটি

Single storey, so no child uses a staircase during the day. Separate children's toilets, cleaned on a schedule. A gated forecourt, and a gate that stays shut. একতলা, তাই সারাদিনে কোনও শিশুকে সিঁড়ি ভাঙতে হয় না। শিশুদের জন্য আলাদা শৌচালয়, নির্দিষ্ট সময় ধরে পরিষ্কার করা হয়। সামনে ঘেরা উঠোন, আর গেট বন্ধই থাকে।

Which class does my child join? আমার সন্তান কোন ক্লাসে ভর্তি হবে?

Please add your child's date of birth. সন্তানের জন্মতারিখটি দিন।

Age as on 1 April 2027 ১ এপ্রিল ২০২৭ অনুযায়ী বয়স

  • Pre-Nurseryপ্রি-নার্সারি 2 to 3 years২ থেকে ৩ বছর
  • Nurseryনার্সারি 3 to 4 years৩ থেকে ৪ বছর
  • Lower KGলোয়ার কেজি 4 to 5 years৪ থেকে ৫ বছর
  • Upper KGআপার কেজি 5 to 6 years৫ থেকে ৬ বছর

The person your child will learn from যাঁর কাছে আপনার সন্তান শিখবে

Soumita Karmakar, Founder and Principal of Arsoum Foundation School.
Soumita Karmakarসৌমিতা কর্মকার Founder & Principal প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা B.A · M.A in English · B.Ed বি.এ · ইংরেজিতে এম.এ · বি.এড

Soumita has spent nine years in the classroom, seven of them teaching pre-primary children in Gurugram. সৌমিতা ন-বছর ক্লাসঘরে কাটিয়েছেন, তার মধ্যে সাত বছর গুরুগ্রামে প্রি-প্রাইমারি শিশুদের পড়িয়ে।

What that adds up to, in practice: she plans her own lessons rather than working from a packet, teaches phonics and early English to children who arrive with none, keeps a written record for every child and sits with parents to go through it, builds individual plans for children who need longer, and trains the teachers who work alongside her. কাজের দিক থেকে তার মানে দাঁড়ায়: তিনি বাঁধা ছকে না চলে নিজের পাঠ নিজে তৈরি করেন; যে শিশুরা একটিও ইংরেজি শব্দ না জেনে আসে তাদের ফনিক্স ও প্রাথমিক ইংরেজি শেখান; প্রত্যেক শিশুর জন্য লিখিত রেকর্ড রাখেন এবং অভিভাবকদের সঙ্গে বসে সেটা খুলে বলেন; যাদের বেশি সময় লাগে তাদের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করেন; আর তাঁর সঙ্গে যে শিক্ষকরা কাজ করেন, তাঁদের তৈরি করেন।

She has never raised her voice at a child in a classroom. That is the standard this school is built on, and it is the standard every teacher we hire will be held to. ক্লাসঘরে তিনি কোনওদিন কোনও শিশুর উপর গলা চড়াননি। এই মানদণ্ডের উপরেই স্কুলটি দাঁড়িয়ে আছে, এবং আমরা যত শিক্ষক নেব, প্রত্যেককে এই মানেই থাকতে হবে।

Arsoum carries her name for a reason. She is here every morning. Arsoum নামে তাঁর নাম আছে, আর সেটা এমনি এমনি নয়। তিনি প্রতিদিন সকালে এখানে থাকেন।

“A shy child who is corrected sharply once will stay quiet for a year. A shy child who is given a second turn will speak by the second month. That is the whole job.” “লাজুক একটা শিশুকে একবার কড়া করে ধমক দিলে সে এক বছর চুপ করে থাকে। সেই শিশুকেই দ্বিতীয়বার সুযোগ দিলে দু-মাসের মধ্যে সে কথা বলতে শুরু করে। কাজটা আসলে এটুকুই।”
Soumita Karmakar সৌমিতা কর্মকার

Founding Families প্রতিষ্ঠাতা পরিবার

We open in April 2027. Our first parents are choosing a school that has no old students yet, and that deserves saying plainly rather than filling this space with quotes we made up. আমরা শুরু করছি এপ্রিল ২০২৭-এ। আমাদের প্রথম অভিভাবকরা এমন একটা স্কুল বেছে নিচ্ছেন যার এখনও কোনও পুরনো ছাত্রছাত্রী নেই। কথাটা বানানো প্রশংসা দিয়ে এই জায়গা ভরিয়ে দেওয়ার চেয়ে সোজাসুজি বলাই ভালো।

The families who join this first session are our Founding Families. Their names go on the wall in Reception, and what they say about us will appear here, in their own words, once they have something to say. এই প্রথম শিক্ষাবর্ষে যাঁরা আসবেন, তাঁরাই আমাদের প্রতিষ্ঠাতা পরিবার। তাঁদের নাম থাকবে রিসেপশনের দেওয়ালে, আর আমাদের সম্পর্কে তাঁদের নিজের কথা এখানে আসবে — যখন সত্যিই বলার মতো কিছু হবে।

Sampleনমুনা

They gave us the fee card and the safety rules before we had even asked. I have visited four schools. Nobody else did that. আমরা চাইবার আগেই ওঁরা ফি কার্ড আর নিরাপত্তার নিয়মগুলো হাতে দিয়ে দিলেন। আমি চারটে স্কুল দেখেছি। আর কেউ এটা করেনি।

Rituparna Ghoshঋতুপর্ণা ঘোষ Parent of Aadrika, Nurseryআদ্রিকার অভিভাবক, নার্সারি
Sampleনমুনা

My daughter was shy. By the second month she was answering in Hindi at home. We did not expect it so soon. আমার মেয়ে খুব লাজুক ছিল। দু-মাসের মাথায় ও বাড়িতে হিন্দিতে উত্তর দিতে শুরু করল। এত তাড়াতাড়ি হবে ভাবিনি।

Subhankar Adhikariশুভঙ্কর অধিকারী Parent of Ritwik, Lower KGঋত্বিকের অভিভাবক, লোয়ার কেজি
Sampleনমুনা

They told me what my son was not doing well yet. No school had said that to me before. That is why we stayed. আমার ছেলে কোন জায়গায় এখনও পারছে না, সেটা ওঁরা আমাকে বলেছিলেন। আগে কোনও স্কুল আমাকে এ কথা বলেনি। সেইজন্যই আমরা থেকে গেলাম।

Moumita Palমৌমিতা পাল Parent of Oishi, Pre-Nurseryঐশীর অভিভাবক, প্রি-নার্সারি
Theme of the Year বছরের ভাবনা

The Year of Curiosity কৌতূহলের বছর

Our theme for 2027–28. One word, held for a year. It shapes the assembly, the corridor display, the monthly note we send you, and the cover of your child's portfolio. ২০২৭–২৮-এর জন্য আমাদের ভাবনা। একটি শব্দ, এক বছর ধরে। অ্যাসেম্বলি, করিডরের দেওয়াল, প্রতি মাসের চিঠি আর আপনার সন্তানের পোর্টফোলিওর মলাট — সবই এই শব্দ ঘিরে সাজে।

Then এরপর
  1. Courageসাহস
  2. Kindnessদয়া
  3. Wonderবিস্ময়
  4. Rootsশিকড়

FAQs সাধারণ প্রশ্ন

Is this a play school or a daycare? এটা কি প্লে-স্কুল না ডে-কেয়ার?

Neither. It is a school whose first stage begins at two. We do not offer daycare, and we are not a creche. কোনওটাই নয়। এটি একটি স্কুল, যার প্রথম ধাপ শুরু হয় দুই বছর বয়সে। আমরা ডে-কেয়ার চালাই না, ক্রেশও নই।

How many children are in a class? একটা ক্লাসে কতজন শিশু থাকে?

Ten, with one teacher and one assistant. That number does not change when more admissions come in. দশজন, সঙ্গে একজন শিক্ষক ও একজন সহকারী। বেশি ভর্তি এলেও এই সংখ্যা বদলায় না।

What does it cost? খরচ কত?

Connect with us and we will go through the complete annual figure with you, on one page, with nothing discovered later. Our fee card is handed to every parent before a visit, not after it. আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সম্পূর্ণ বাৎসরিক খরচ এক পাতায় আপনার সঙ্গে বসে দেখে নেব — পরে আর কিছু বেরিয়ে আসবে না। ফি কার্ড প্রত্যেক অভিভাবকের হাতে যায় স্কুল দেখার আগে, পরে নয়।

What is the curriculum? পাঠক্রম কেমন?

Experiential and NEP-based. Children learn by doing: sand, water, blocks, clay, stories, songs and counting things they can hold. Worksheets have a small place, not a central one. অভিজ্ঞতাভিত্তিক ও NEP অনুসারী। শিশুরা করে শেখে: বালি, জল, ব্লক, মাটি, গল্প, গান আর হাতে ধরা যায় এমন জিনিস গুনে। ওয়ার্কশিটের জায়গা ছোট, মূল জায়গা নয়।

Which board are you affiliated to? আপনারা কোন বোর্ডের অধীনে?

We are an independent foundation school and we do not claim any affiliation. Our job is to get your child ready for Class I at whichever board you choose, and we will tell you honestly what we do and do not cover. আমরা একটি স্বাধীন ফাউন্ডেশন স্কুল, কোনও অধিভুক্তির দাবি আমরা করি না। আমাদের কাজ হল আপনার সন্তানকে ক্লাস ওয়ানের জন্য তৈরি করা — আপনি যে বোর্ডই বেছে নিন। কী কী আমরা করি আর কী করি না, সেটা আমরা সোজাসুজি বলে দিই।

What language will my child be taught in? আমার সন্তান কোন ভাষায় পড়বে?

Hindi and English are taught deliberately from age three. Bengali is spoken freely and is never corrected out of a child. We promise comfort and confidence in Hindi and English, and we claim only what we can staff. তিন বছর বয়স থেকেই পরিকল্পনা করে হিন্দি ও ইংরেজি পড়ানো হয়। বাংলা অবাধে চলে এবং কোনও শিশুর কাছ থেকে বাংলা শুধরে কেড়ে নেওয়া হয় না। হিন্দি ও ইংরেজিতে স্বচ্ছন্দতা ও আত্মবিশ্বাসের কথা আমরা দিই, আর যতটা সত্যিই করতে পারব, ঠিক ততটাই বলি।

When does the session start? শিক্ষাবর্ষ কবে শুরু?

April 2027. Admissions are open now. এপ্রিল ২০২৭। ভর্তি এখন চলছে।

What are the school hours? স্কুলের সময় কী?

8:45 a.m. to 12:30 p.m. সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩০।

Who can collect my child? আমার সন্তানকে কে নিয়ে যেতে পারবে?

Only two adults you name at admission, both photographed and recorded. We will not release your child to anyone else, including you, without confirming it with you first. ভর্তির সময় আপনি যে দুজনের নাম লেখাবেন, শুধু তাঁরাই — দুজনেরই ছবি ও তথ্য রাখা থাকে। আপনার সঙ্গে মিলিয়ে না নিয়ে আমরা অন্য কারও হাতে সন্তানকে ছাড়ি না, আপনার হাতেও নয়।

My child has never been to school. Will they cope? আমার সন্তান কোনওদিন স্কুলে যায়নি। ও পারবে তো?

Most of our children will not have. We write a settling-in plan with you in the first week and we adjust it as we go. Some children settle in three days and some take three weeks, and both are normal. আমাদের বেশিরভাগ শিশুই যায়নি। প্রথম সপ্তাহে আপনার সঙ্গে বসে আমরা অভ্যস্ত হওয়ার একটা পরিকল্পনা লিখি, তারপর দরকারমতো বদলাই। কোনও শিশু তিন দিনে মানিয়ে নেয়, কারও তিন সপ্তাহ লাগে — দুটোই স্বাভাবিক।

How do I visit? স্কুল দেখতে কীভাবে আসব?

Leave your number on this page, or WhatsApp us on 7003268789. We reply the same day and you can usually come within forty-eight hours. এই পাতায় নম্বরটি রেখে যান, অথবা 7003268789-এ হোয়াটসঅ্যাপ করুন। আমরা সেদিনই উত্তর দিই, আর সাধারণত আটচল্লিশ ঘণ্টার মধ্যেই আসা যায়।

Anything else, ask us directly on 7003268789. আর কিছু জানতে 7003268789-এ সরাসরি জিজ্ঞেস করুন।

Come and see us আমাদের কাছে আসুন

  • Addressঠিকানা Plot no. 88, Garalgacha, Harisava, West Bengal 712311
  • Phoneফোন 7003268789
  • WhatsAppহোয়াটসঅ্যাপ 7003268789
  • Visiting hoursদেখার সময় Every day, 10 a.m. to 4 p.m. প্রতিদিন, সকাল ১০টা থেকে বিকেল ৪টে
  • Open Saturdayখোলা শনিবার Twice a month, children welcome মাসে দুবার, শিশুদেরও সঙ্গে আনতে পারেন

We reply the same day. Not the next day. আমরা সেদিনই উত্তর দিই। পরের দিন নয়।

Garalgacha, Harisava · Hooghly গরলগাছা, হরিসভা · হুগলি Get directionsরাস্তা দেখুন